বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে ঢাকা
বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। এলিমিনেটর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা। ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা। ফলে ৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা।
আগামী রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে ঢাকা। দিনের প্রথম ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে রংপুর রাইডার্স।
এর আগে শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিং নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার পক্ষে এভিন লুইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০ ও সুনীল নারিন ৯ রান সংগ্রহ করেন। কুমিল্লার পক্ষে বোলিংয়ে হাসান আলী তিনটি শোয়েব মালিক একটি, ডোয়াইন ব্রাভো দুটি উইকেট দখল করেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। এর পর নিয়মিত বিরতিতে কুমিল্লার উইকেট পড়তে থাকে। দুইবার জীবন পাওয়ার পর দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান সংগ্রহ করেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে হাসান আলী ১৮ ও মেহেদি হাসান ১৫ রান করেন। এ ছাড়ার কুমিল্লার পক্ষে আর কেউ দুই অংক পেরতে পারেনি। ঢাকার পক্ষে মোসাদ্দেক হোসাইন, সাকিব আল হাসান দুটি করে এবং শহীদ আফ্রিদী তিনটি উইকেট দখল করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ 