News Bangla 24 BD | উ. কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ নিরাপত্তা পরিষদের ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে পদানত করতে চায়’ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

উ. কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ নিরাপত্তা পরিষদের ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে পদানত করতে চায়’


উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে দেশটির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো। প্রস্তাবে দেশটির তেল সরবরাহের উপর ৯০ শতাংশ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব পেশ করে। প্রস্তাবের বিস্তারিত জানা যায়নি।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বকে তাদের পদানত করতে চায় বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের রূপরেখা তৈরি করেছে, সেটি একটি অপকর্মের দলিল বলে বর্ণনা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার বলেছিলেন, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি যে হুমকি তৈরি করেছে, যুক্তরাষ্ট্রকে তার মোকাবেলা করতে হবে। উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্র চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতে। উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জাতিসংঘে ভোটাভুটির আগে এই মন্তব্য করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা কৌশল আসলে কিছুই না। তবে এটি আগ্রাসনের একটি ঘোষণা। বিবিসি ও রয়টার্স।
এ বিভাগের অন্যান্য সংবাদ