News Bangla 24 BD | কাবুলে শিয়া সম্প্রদায়ের কার্যালয়ে বোমা হামলায় নিহত ৪০ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কাবুলে শিয়া সম্প্রদায়ের কার্যালয়ে বোমা হামলায় নিহত ৪০


আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় শিয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েসের কার্যালয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহতের খবর জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ওই একই স্থানে আরো দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার সকালে আফগান ভয়েস এবং তেবিয়ান সেন্টারের কার্যালয়ের কাছে বোমাটির বিস্ফোরণ হয়।
ওয়ান টিভি নিউজকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটি আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভবত একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে। হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধৃত করে টোলো নিউজ জানায়, বৃহস্পতিবার অ্যাক্টিভিস্টরা তেবিয়ান কালচারাল সেন্টারে একটি বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন। তখন এক আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়।
আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিমি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাবিয়ান কালচারাল সেন্টারটি হামলার লক্ষ্য ছিল। আফগানিস্তানে সোভিয়েত অভিযানের ৩৮ তম বার্ষিকী পালনের জন্য সেখানে এক অনুষ্ঠান চলার সময় বোমাটির বিস্ফোরণ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী আফগান ভয়েসের ভবন ভেঙে গেছে। আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি) হামলার নিন্দা জানিয়েছে। বিবিসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ