News Bangla 24 BD | কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কোস্টারিকার উত্তরাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জনই মার্কিন পর্যটক এবং বাকিরা ওই বিমানের পাইলট এবং কো-পাইলট। তারা দু’জনই কোস্টারিকার নাগরিক।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। চেসনা ২০৮ কারাভান বিমানটি রাজধানী সান জোস থেকে পানটা ইসলিটা রিসোর্টের উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। গুয়ানাকাসতে প্রদেশের বেজুসোর কাছে একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

কোস্টারিকার প্রেসিডেন্ট লুইসি গুইলারমো সোলিস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ