News Bangla 24 BD | কানাডায় বিমানবন্দরে প্রচণ্ড ঠাণ্ডায় বেসামাল পরিস্থিতি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কানাডায় বিমানবন্দরে প্রচণ্ড ঠাণ্ডায় বেসামাল পরিস্থিতি


কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে সোমবার তুষারপাত, বরফ অপসারণে ধীরগতি ও বেশ কয়েকজন ত্রু নিখোঁজ হওয়ায় বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে দেশটির সবচেয়ে বড় নগরী টরেন্টোতে কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি বড় অঞ্চল ভারী তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে। খবর এএফপি’র।
নববর্ষের প্রথম ক্ষণ থেকেই এয়ার কানাডা ছুটির সময়টিতে ভ্রমণ এলোমেলো হতে পারে বলে সতর্ক করেছিল। তাদের পক্ষ থেকে টরেন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছিল। কোম্পানিটি সাধারণত বিনামূল্যে যে টিকিট পরিবর্তনের সুযোগ রাখে এ বছর তা রাখেনি। বিমানবন্দরের ওয়েবসাইটের ডাটাবেইজ অনুযায়ী, দিনটিতে বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়েছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরেন্টো বিমানবন্দরে প্রায় ৫শ’ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। এএফপি।
এ বিভাগের অন্যান্য সংবাদ