News Bangla 24 BD | শেষ মুহূর্তের গোলে লিভারপুলে জয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শেষ মুহূর্তের গোলে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৬১ মিনিটে মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮৭ মিনিটে স্যাম ভোকসের পাসে ইয়োহান গুডমান্ডসন বার্নালির পক্ষে সমতা ফেরান। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডেজান লোভরেনের ফ্রি-কিক থেকে এস্তোনিয়ার ডিফেন্ডার রাগনার ক্লাভান লিভারপুলের জয় নিশ্চিত করেন।
এই নিয়ে টানা তিন জয়ে লিগে লিভারপুল ১৩ ম্যাচে অপরাজিত থাকলো। আর এতেই ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানটি পোক্ত রয়েছে দলটি।
ম্যাচ শেষে লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ম্যাচটা বেশ কঠিন ছিল। বিশেষ করে এই ধরনের আবহাওয়ায় খেলা খুবই কষ্টকর। পুরো মৌসুমে এই একটি স্থানে খেলাটা আমাদের জন্য সত্যিই কঠিন। তবে দিনের শেষে তিন পয়েন্ট অর্জিত হয়েছে এটাই মূল বিষয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ