News Bangla 24 BD | আফগানিস্তানে আইএসের দুই কমান্ডারসহ ২০ জঙ্গি নিহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আফগানিস্তানে আইএসের দুই কমান্ডারসহ ২০ জঙ্গি নিহত


আফগানিস্তানের পূর্বাঞ্চলের লেগমান প্রদেশে জঙ্গিদের গোপন আস্তানায় সরকারি বাহিনীর হামলায় দুই কমান্ডারসহ ২০ আইএস জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। খবর সিনহুয়া’র।
সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শিরিন আগা ফাকিরি বার্তা সংস্থাকে বলেন, ‘গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশটির আলিনগর জেলার নুরলাম গ্রামের জঙ্গিদের গোপন আস্তানায় সরকারি সেনারা শুক্রবার রাতে হামলা চালায়। এতে করে মাওলাই তোরাব ও মুসা খান নামের দু’জন আইএস নেতাসহ ২০ জঙ্গি নিহত হয়।’
বিস্তারিত আর কিছু বলতে অস্বীকার করেন মুখপাত্র। তবে আইএস এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি। সিনহুয়া।
এ বিভাগের অন্যান্য সংবাদ