পর্তুগালের উত্তরাঞ্চলে অগ্নিকাণ্ডে নিহত ৮
পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আট জন মারা গেছে। এছাড়াও এই ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ ভোজের অনুষ্ঠান চলছিল। ভবনটি রাজধানী লিসবন থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভিলা নোভা ডা রাইনহা শহরে অবস্থিত।
জাতীয় বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ আগুন নেভাতে ১৪৮ জন দমকল কর্মী ও ৬৭টি অগ্নিনির্বাপনকারী গাড়ি পাঠায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়।
আহতদের মধ্যে কয়েকজন গুরতরভাবে পুড়ে গেছে। তাদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 