News Bangla 24 BD | আইসিসির বর্ষসেরা একাদশে নেই বাংলাদেশের কেউ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইসিসির বর্ষসেরা একাদশে নেই বাংলাদেশের কেউ


২০১৭ সালের পারফরম্যান্সের নিরিখে ছেলেদের বর্ষসেরা ওয়ানডে আর টেস্ট একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই দলে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।

আইসিসি অবশ্য দল নির্বাচনে শুধু ২১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত পারফরম্যান্সকে গণনায় এনেছে। নির্বাচিত টেস্ট এবং ওয়ানডে দুই দলেরই অধিনায়ক হয়েছেন ভারতের বিরাট কোহলি।

টেস্ট একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন ভারত, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার। তিন দলেরই তিনজন করে জায়গা পেয়েছেন একাদশে। দুইজন জায়গা পেয়েছেন ইংল্যান্ড থেকে।

ওয়ানডে দলে সবচেয়ে বেশি তিনজন খেলোয়াড় ভারতের। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার দুইজন এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের একজন করে খেলোয়াড় আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন।

ওয়ানডে আর টেস্ট দুই দলেই জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

বর্ষসেরা টেস্ট দল : ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

বর্ষসেরা ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।

এ বিভাগের অন্যান্য সংবাদ