কাজাখস্তানে বাসে আগুন লেগে নিহত ৫২
কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
আকতোবির ইরগিজ জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে উজবেকিস্তানের নাগরিকরা ছিলেন। তবে বাসটি রাশিয়া থেকে ছেড়ে এসেছিল না রাশিয়াতে যাচ্ছিল তা এখনও নিশ্চিত নয়।
যে রুটে বাসটি যাচ্ছিল সেটি প্রায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারের পথ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 