কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-ত্রিমোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি দোকানের ৪জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ সামসুজ্জোহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পন্যে পাটজাত মোড়ক বাধ্যতামুলক থাকা সত্যেও তা ব্যবহার না করে প্লাষ্টিক ব্যাগ ও কাগজ ব্যবহার করার অপরাধে ৪জন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ব্যবসায়ী মনিরুল ইসলামের কাছ থেকে ১০হাজার টাকা, ইব্রাহিম মিয়ার কাছ থেকে ১০হাজার টাকা , আঃ আলীমের কাছ থেকে ১০হাজার টাকা ও সাদেক আলীর কাছ থেকে নগদ ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান কালে গাজীপুর পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফাইজুল্লাহ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) শাহ মোঃ সামসুজ্জোহা ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 