ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ২৭
ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত ১৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গতকাল শনিবার দেশটির পর্যটকবাহী বাসটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওই প্রাণহানি ঘটেছে ঘটে।
আজ রোববার পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দ্রুত গতিতে বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামছিল। এসময় বাসটির সঙ্গে একটি মোটরমাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বাসটি পাহাড়ের নিচে উল্টে যায়।
বাসের যাত্রীরা সবাই ছিলেন স্থানীয় পর্যটক। তারা জাভার বানটেন প্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে আসছিলেন।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে তারা জানিয়েছেন, হয়তো বাসটির ব্রেক নষ্ট ছিল, তাই সময়মতো এটি কাজ করেনি।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 