News Bangla 24 BD | মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৩ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মেক্সিকোর ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শনের সময় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।

শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে তারা ওই এলাকায় যাচ্ছিলেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় বেঁচে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো মুরাত। দুর্ঘটনায় তিনি ও গভর্নর মুরাত গুরুতর কোনো আঘাত পাননি বলে টেলিভিশন নেটওয়ার্ক তেলেভিসাকে জানিয়েছেন মন্ত্রী নাভারেতে।

হেলিকপ্টারটি সান্তিয়াগো জামিউতেপ্যাকির খোলা মাঠে ল্যান্ড করার সময় দুটি ভ্যানের ওপর পড়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হন, অপর দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াহাকার এটর্নি জেনারেলের দপ্তর। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ওয়াহাকা রাজ্য ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কেঁপে ওঠে। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে দুটি ভূমিকম্পের আঘাতে অত্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছিলেন। তখনকার ওই ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলো এখনও পড়ে আছে। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম।

এ বিভাগের অন্যান্য সংবাদ