গাজীপুরে নিউজ বাংলা ২৪ বিডি ডটকম এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : অন লাাইন মিডিয়া নিউজ বাংলা ২৪ বিডি ডট কম এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রোববার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ওই অন লাইন মিডিয়ার প্রকাশক অ্যাডভোকেট মোঃ জিয়ারত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুক্তবলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ ফরিদ, অন লাইন মিডিয়ার সম্পাদক রওশন আরা নূপুর প্রমুখ। এ সময় মঞ্চে গাজীপুর মহানগর আওয়ামলীগের সভানেত্রী সেলিনা ইউনুস, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, আওয়ামীলীগ নেতা আফসার উদ্দিন, -িবশিষ্ট সমাজ সেবক ও সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন সরকার, এড. হাসান রাজীব ভূঁইয়া,মোঃ আব্দুল জলিল চৌধুরী,মোসাঃ মোসলেমা বেগম,মোঃ করিম সরকার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সায়মন সরকার, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নেসার আহম্মেদ খসরু, সমাজ সেবক ও শিক্ষক মোসাঃ মোসলেমা বেগম, মুক্তবলাকার চীফ রিপোর্টার মোঃ কামাল হোসেন বাবুল, কবি আবু নাসির খান তপন, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 