গাজীপুরে অটোচালক খুনের মামলায় মৃত্যুদন্ড
গাজীপুরে অটোরিকশা লুন্ঠন ও অটোচালক খুনের মামলায় এক যুবককে মৃত্যুদন্ড এবং দোষ প্রমানিত না হওয়ায় এজহারভুক্ত অপর তিন আসামিকে খালাসের দিয়েছেন আদালত।রোববার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম এনামুল হক ওই দন্ড দিয়েছেন। বিচারক মৃত্যুদন্ডের পাশাপাশি তাকে ১০হাজার টাকা জারিমানা করা ছাড়াও অপর একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। দন্ডিত মো. নাইম ওরফে মহিউদ্দিন নাইম (২৭), গাজীপুর সিটি করপোরেশনের চতর (এটিআই গেইট) এলাকার মো. আব্দুল গফুরের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের চতর এলাকার (নয়াপাড়া) ইদ্রিস আলীর ছেলে মো. হাসান ইমাম ওরফে রাব্বী (২৪), একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে ফরহাদ (২৩) ও রেজাউল করিম মৃধার ছেলে মো. রায়হান উদ্দিন ওরফে নীরব (২১)। গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, স্থানীয় চুন্নু মোল্লার ছেলে মো. জুলহাস মোল্লা কিস্ততিতে এলাকায় অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১টার সময় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা ওইদিন সন্ধ্যে ৭টার দিকে গাজীপুর সিটির হাতিয়াব নোয়াইলের টেক এলাকার গজারী বনে জুলহাসের গলাকাটা মরদেহ দেহ দেখতে পেয়ে জয়দেবপুর থানা খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর কাছে নিহতের বাবা জানতে পারেন নাইম ও তার তিন সঙ্গী ২০১৩ সালের ২৮ নভেম্বর দুপুরে চতর বাজার থেকে যাত্রী সেজে জুলহাসের অটোযোগে হাতিয়াব খিলপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়াব জঙ্গলে তার লাশ পাওয়া যায়। তবে তার অটোর ও মোবাইল ফোনটির আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে পরদিন চুন্নু মোল্লা বাদি হয়ে জয়দেবপুর থানায় ওই চারজনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য জয়দেবপুর থানার ওসির নির্দেশে মামলার তদন্তভার ওই থানার এসআই সাইফুল আলম ও জেলা গেয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ হাসান আংশিক তদন্ত করেন। পরে মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তরিত হয়। পরে সিআইডির পরিদর্শক খোন্দকার জাহাঙ্গীর কবীর দীর্ঘ তদন্তশেষে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল কেেরন।পরে আদালত সাতজনের স্বাক্ষ্যশেষে দোষ প্রমানিত না হওয়ায় তিনজনকে মামলা থেকে খালাস ও নাইমের মৃত্যু, অর্থদন্ড ও কারাদন্ডে রায় ঘোষণা করেন বিচারক। এসময় নাইম আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে মো. আতাউর রহমান, মামলাটি পরিচালনা করেন।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 