আজ ১ এপ্রিল, রোববার পবিত্র ইস্টার সানডে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে। ইস্টার সানডে উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলো সেজেছে অপরূপ সাজে। রোববার সকাল থেকেই এসব গির্জায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনাসভা ও খ্রিস্টযোগ।
এছাড়াও, দিনটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।
গুড ফ্রাইডেতে বিপথগামীরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থান খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।

আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী?
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী
হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি
ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
আগামীকাল পবিত্র লাইলাতুল কদর
জুমাতুল বিদার তাৎপর্য 