কোয়ার্টারেই মুখোমুখি সেরেনা-শারাপোভা
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা চতুর্থ রাউন্ডে মারগারিতা গাসপারিয়ানকে সরাসরি সেটে ৬-২, ৬-১ গেমে পরাজিত করেন।
এর আগে দিনের অপর এক ম্যাচে টুর্নামেন্টের পঞ্চম বাছাই রুশ তারকা মারিয়া শারাপোভা উঠতি সুইস খেলোয়াড় বেলিনডা বেনচিচকে সরাসরি সেটে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে প্রথম নারী হিসেবে কোয়ার্টার নিশ্চিত করেন।
সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ও ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের মাইলফলকে পৌঁছার হাতছানি রয়েছে ৩৪ বছর বয়সী সেরেনার সামনে। এর প্রথম বাধাই হচ্ছেন মারিয়া শারাপোভা। গত বছরের ফাইনালে শারাপোভাকে হারিয়েই ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন শীর্ষ বাছাই সেরেনা।

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
আইপিএলে মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারবেন-আকরাম
গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ 