News Bangla 24 BD | শুভ জন্মদিন তাসকিন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের জন্মদিন আজ। ২৩ বছরে পা রাখলেন এই তারকা। ১৯৯৫ সালের এই দিনে ঢাকায় জন্ম জাতীয় দলের এই তারকার। ডাক নাম তাজিম।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগেই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেন তাসকিন। ২০১২ তে ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। রাতারাতি এই তরুণের ব্যাপারে উৎসুক হয়ে ওঠেন ক্রীড়ামোদীরা।

ঢাকা ক্রিকেট একাডেমি’র সাবেক ছাত্র তাসকিনের প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে অক্টোবর, ২০১১-তে ঢাকা মেট্রোপলিশের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে। মূলত, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সৃষ্টি।

২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়।

শর্টার ভার্সন ক্রিকেটে দুর্দান্ত শুরু করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ তার জন্য খুব একটা সুখকর ছিল না। বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে এই তারুণ পেসারের বিপক্ষে। এরপরই নিষিদ্ধ হন। কিছুদিন পরেই আবারও ফেরেন জাতীয় দলে। জাতীয় দলের এই তারকাকে জন্মদিনের শুভেচ্ছা।

এ বিভাগের অন্যান্য সংবাদ