মালিতে বন্দুক হামলায় শান্তিরক্ষী মিশনের সদস্যের মৃত্যু
মালির উত্তরাঞ্চলে শুক্রবার জঙ্গিদের এক বন্দুক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক সদস্য নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ দেশটিতে শান্তিরক্ষী মিশনের ওপর এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। দেশটিতে থাকা জাতিসংঘ মিশন এ কথা জানায়। জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল সন্ধ্যা সাতটায় দুই বন্দুকধারী গাও সিটিতে এমআইএনইউএসএমএ’র একটি গাড়িতে হামলা চালায়।’
বিবৃতিতে আরো বলা হয়, মালির উত্তরাঞ্চলীয় প্রধান নগরী গাও’র একটি হাসপাতালে নেয়ার পথে হামলার শিকার হওয়া ওই শান্তিরক্ষী মারা যায়। মালি জাতিসংঘের অধিক ঝুঁকিপূর্ণ মিশনগুলোর অন্যতম। ২০১৩ সাল থেকে দেশটিতে বিভিন্ন হামলায় দেড়শ’র বেশী শান্তিরক্ষী নিহত হয়েছে। খবর এএফপি’র।
এ বিভাগের অন্যান্য সংবাদ

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 