News Bangla 24 BD | রাশিয়ার ১১ জেনারেলকে বহিষ্কার করলেন পুতিন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১১ জেনারেলকে বহিষ্কার করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের এই ১১ জন জেনারেলকে বহিষ্কার করা হয়। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানা যায়নি। কোনো কোনো সূত্র বলেছে, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুন লাগার এক ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়।

এর দুই সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। তিনি এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

এই ১১ জেনারেলকে বহিস্কারের বিষয়টি রাশিয়ার সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
সূত্র: মিরর

এ বিভাগের অন্যান্য সংবাদ