বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা
ঝিনাইদহ সংবাদাতাঃ
“সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা,সবার জন্য সর্বত্র” প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে শেল্টার সমাজ কল্যান সংস্থা, এইড ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় । পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যাটস এর প্রাক্তণ অধ্যক্ষ ডা: দুলাল চক্রবর্তী,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আযুব হোসেন,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোকাররম হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন,নাটাব সভাপতি সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নাটাব সেক্রেটারী কামালুজ্জামান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিষয়ক অফিসার ওয়াহিদুল ইসলাম প্রমূখ। অনান্যার মধ্যে উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইয়াছিন আলী, সদর উপজেলার এইচ আই নমিতা মিত্র, নার্সিং সুপারভাইজার, সিনিয়র ষ্টাফনার্স রেহেনা আক্তার প্রমূখ। আলোচনা শেষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে ভাল স্বাস্থ্যবান শিশুকে পুরুষ্কার দেন সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা বলেন, গর্ভধারীনী, শিশু ও মায়েদের কৌটার দুধ না খেয়ে প্রত্যেকের বাড়িতে তৈরী খাদ্য সামগ্রী খাওয়ার পরামর্শ দেন। আরও বলেন সিজারিয়ান মায়েদের টক জাতিয় খাবার খাওয়ার পরামর্শ দেন ও এই সকল পরামর্শ দেওয়ার জন্য চিকিৎসকদের পাশাপাশি পরিবারের তথা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 