ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামে মুন্নি খাতুন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ দেন।
দন্ডিত মুন্নি খাতুন ওই গ্রামের শরিফুল মন্ডলের স্ত্রী। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ডেফলবাড়ীয়া গাতপাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 