News Bangla 24 BD | মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় ৫ হিন্দু কট্টরপন্থীর সবাই খালাস - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় ৫ হিন্দু কট্টরপন্থীর সবাই খালাস


ভারতের হায়দ্রাবাদ শহরের ঐতিহাসিক মক্কা মসজিদে বিস্ফোরণ কাণ্ডে যে ৫ জন হিন্দু কট্টরপন্থীর বিচার চলছিল, তাদের প্রত্যেকেই বেকসুর খালাস পেয়ে গেলেন। এরা সবাই ছিলেন ‘অভিনব ভারত’ নামে একটি কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্য, আর তাদের মধ্যে নেতৃস্থানীয় স্বামী অসীমানন্দ আজমির শরিফ দরগা ও সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনাতেও অভিযুক্ত।
২০০৭ সালের ১৮ মে ওই বড়সড় বিস্ফোরণ ঘটেছিল। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। জখম হন ৫৮ জন। কিন্তু এনআইএ আদালতে এক জনেরও দোষ প্রমাণ করা যায়নি। আদালত জানিয়েছে, অভিযুক্তেরা যে বিস্ফোরণে জড়িত ছিল, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
ঘটনার দিন শুক্রবারের নমাজ চলাকালীন আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল হায়দ্রাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদ। পুলিশি তদন্তের পর এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেয়া হয় সিবিআই এর হাতে। ২০১১ সালে সিবিআই এর থেকে তদন্ত হাতে নেয় এনআইএ। জানা যায়, বিস্ফোরণে পাইপ বোমা ব্যবহার করা হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা এর পিছনে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। নাম জড়ায় আরএসএস এর প্রাক্তন সদস্য অসীমানন্দ ওরফে নবকুমার সরকারসহ মোট ১০ জনের। এর মধ্যে, দেবেন্দ্র গুপ্ত, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত ভাইসহ রাজেন্দ্র চৌধুরী ধরা পড়েন পুলিশের হাতে। বাকীরা পলাতক থাকায় তাদের নিয়েই চলছিলো মামলাটি। এনডিটিভি।
এ বিভাগের অন্যান্য সংবাদ