News Bangla 24 BD | বরইকান্দিতে জোড়া খুনের মামলায় ৪৯ জন কারাগারে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে জোড়া খুনের মামলায় ৪৯জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (১৭ এপ্রিল) মামলার এজহার নামীয় ৫১জন আসামী সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্টেট (প্রথম) আদালতের হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক মামুনুর রশীদ দুজনকে জামিন দিয়ে ৪৯জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট আদালতের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। তিনি বলেন- গত ৬ মার্চে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরইকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি গৌছ মিয়া ও কোম্পানিগঞ্জ উপজেলার তেলিরখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ’লীগ নেতা আলফু মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের সময় বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একটি ওয়ার্ডের সহ-সভাপতি মাসুক মিয়া ও যুবলীগ নেতা বাবুল মিয়া নিহত হন। এরপর গত ৮ মার্চ নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়ার বড় ভাই সেবুল মিয়া ও মাসুক মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ দুই মামলায় হাজিরা দিতে আসেন ৫১ আসামি।
তিনি আরও জানান- এজহার নামীয় আসামিদের মধ্যে ৫১জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক দুজনের জামিন মঞ্জুর করে ৪৯জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন- বৃদ্ধ ফটিক মিয়া ও হাবিব মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ