গোপন বৈঠকে উত্তর কোরিয়ায় মার্কিন গোয়েন্দা পরিচালক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে গোপন বৈঠকের জন্য পিয়ংইয়ং পৌঁছেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে আলোচনায় বসার আগে এই প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। এই শক্তিশালী দুই দেশের নেতার সঙ্গে আলোচনাটি ইস্টারের ছুটির দিনে হবে বলে জানানো হয়েছে।
এই গোপন বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। তবে এই উচ্চপর্যায়ের আলোচনা সভার খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা।
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সফরকালে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ে দুই দেশের সাক্ষাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিম জং উনের সঙ্গে সাক্ষাতের জন্য পাঁচটি স্থান প্রস্তাবও করা হয়। এ ছাড়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত মাসে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য সম্মতি দেন। এই আলোচনার স্থান হিসেবে পর্যবেক্ষকরা উত্তর ও দক্ষিণ কোরিয়ার বেসামরিক অঞ্চল, বেইজিং, এশিয়ার কোনো দেশ, ইউরোপে কোনো দেশের কথা ভাবছেন। এ ছাড়া আন্তর্জাতিক সীমানায় কোনো জাহাজে এই আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। যদিও এর আগে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে (ব্যাক চ্যানেল) দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 