আসামে বন্দী ১৫২ জনকে ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ
ভারতের আসাম রাজ্যে আটক ১৫২ বাংলাদেশিকে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। তাদের আসামের চার বন্দী ক্যাম্প থেকে ফিরিয়ে নেয়া হবে।
এ ক্যাম্পগুলো আসামের গোয়ালপারা, কোকরাঝাড়, তেজপুর ও সিলচর জেলায় অবস্থিত।
গোয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা বন্দী এই ১৫২ জনের জাতীয়তা যাচাই করেছেন এবং তারা দেশে ফিরে আসতে খুবই আগ্রহী।
তারা কোনো সুনির্দিষ্ট কাগজপত্র ছাড়াই ভারতে হয় এলোমেলো নয়তো মেয়াদ বাড়িয়ে অবস্থান করছিল।
বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদ জানান, বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি বন্দীদের ফিরিয়ে নিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছে। আমরা আশা করছি, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ক্লিয়ারেন্স পেলেই আগামী কয়েক এক সপ্তাহের মধ্যেই বন্দী নাগরিকদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবো।
সূত্র: দ্য হিন্দু

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 