News Bangla 24 BD | দেখে নিন বিশ্বকাপের টিকিট কেনায় শীর্ষ দশ দেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দেখে নিন বিশ্বকাপের টিকিট কেনায় শীর্ষ দশ দেশ


দুই মাসও বাকি নেই বিশ্বকাপ শুরু হতে। এর ভেতরেই আয়োজকদের টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। বুধবার থেকে শুরু হবে বিশ্বকাপের শেষ পর্যায়ের টিকেটের বেচাকেনা। তবে এরই মধ্যে ফিফা নির্ধারণ করে ফেলেছে কোন কোন অঞ্চলের কোন কোন দেশের মানুষ সবথেকে বেশি টিকিট ক্রয় করেছে। টিকিট কেনার দিক দিয়ে সবথেকে এগিয়ে আছে পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল সমর্থকরা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, টিকিট ছাড়ার পর গেল বছরের সেপ্টেম্বরেই শুধু বিক্রি হয়েছে ১.৭ মিলিয়ন টিকিট। যা মার্চ মাসে নেমে আসে চার লাখে। স্কাই নিউজ জানিয়েছে, টিকিট কেনার দিক দিয়ে সবার থেকে এগিয়ে রয়েছে রাশিয়ার ফুটবল সমর্থকরা। আট লাখ টিকিট ক্রয় করেছে তারা।

অন্যদিকে বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও টিকিট কেনার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে। ৮০ হাজার টিকিট কিনে তারা রয়েছে তালিকার দুই নম্বরে।

শীর্ষ দশে এর পরের অবস্থানগুলোতেই রয়েছে যথাক্রমে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল (৬৬ হাজার), কলম্বিয়া (৬০ হাজার), বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি (৫৫ হাজার), উত্তর আমেরিকার মেক্সিকো (৫২ হাজার), আর্জেন্টিনা (৪৫ হাজার), পেরু (৩৯ হাজার), চীন (৩৭ হাজার), অস্ট্রেলিয়া (৩৫ হাজার) এবং ইংল্যান্ড (৩১ হাজার)।

এ বিভাগের অন্যান্য সংবাদ