News Bangla 24 BD | নেপালে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

নেপালে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান


নেপালের কাঠমান্ডু বিমানবন্দর শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সকল বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।
এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
এ বিভাগের অন্যান্য সংবাদ