কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী। রোববারের এ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
অপেক্ষাকৃত শান্ত কাবুলে বেশ কয়েক সপ্তাহ পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, ‘পদচারী এক বোমা হামলাকারী ভোটার নিবন্ধন কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি বছরে দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল।’
কাবুল পুলিশ প্রধানের উপদেষ্টা আশমত স্টানিকজাই বলেছেন, হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও আরো ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের শঙ্কা বাড়তে পারে।
সূত্র : আল-জাজিরা।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 