ফিলিস্তিনিদের বিক্ষোভে ফের ইসরাইলের গুলি: নিহত ৩
ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারো গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। গাজা সীমান্তবর্তী এলাকায় এ হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০০ জন।
জানা গেছে, শুক্রবার ৫ম দিনের মতো নিজের জন্ম ভূমিতে ফেরার দাবিতে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। ইসরাইলি সৈন্যরা এ বিক্ষোভে গুলি চালায়।
এদিকে, গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন। দখলদার ইসরাইলি সৈন্যরা জাতিসংঘের এ আহবান অগ্রাহ্য করেই শুক্রবার আবারো বিক্ষোভে গুলি চালিয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ থেকে গাজার সীমান্তবর্তী এলাকায় নিজেদের অধিকার ফিরে পাবার দাবিতে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভে ইসরাইলি সৈন্যদের গুলিতে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 