News Bangla 24 BD | শিরোপা জয়ের ম্যাচে মেসির আরেক রেকর্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শিরোপা জয়ের ম্যাচে মেসির আরেক রেকর্ড


মেসি মানেই ফুটবলে নতুন সব রেকর্ডের সৃষ্টি। রোববার লা করুনার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ২৫তম লা লিগা শিরোপা এনে দেয়ার সঙ্গে নতুন আরেক রেকর্ড নিজের করে নিলেন এই তারকা। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোলের দেখা পেলেন বার্সার এই তারকা।

লা করুনার মাঠে ম্যাচের ৩৮ মিনিটে লুইস সুয়ারেজের মাথার উপর দিয়ে বাড়ানো ক্রসে ভলি থেকে অসাধারণ এক গোল করেন লিওনেল মেসি। এই গোলের সুবাদে ৭টি ভিন্ন মৌসুমে ৩০ বা এর বেশি গোল করার কৃতিত্ব দেখান পাঁচবারের এই বর্ষসেরা তারকা।

২০০৯-১০ মৌসুমে লা লিগায় প্রথমবারের মত ৩০ গোল করেন মেসি। এরপর টানা তিন মৌসুম এই সাফল্য ধরে রাখেন আর্জেন্টাইন এই তারকা। এর মধ্যে ২০১১-১২ মৌসুমে লিগে গড়েন ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি। ২০১২-১৩ মৌসুমে করেন ৪৬টি। মাঝে শুধু ২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি মেসি। ২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচ খেলে ৪৩ গোল করেছিলেন তিনি। আর গত মৌসুমে লিগে ৩২ ম্যাচে করেন ৩৭ গোল।

এদিকে লা করুনার বিপক্ষের ম্যাচে আরও দুই গোল করে লা লিগার ইতিহাসে ৩১তম হ্যাটট্রিক এবং বার্সেলোনার জার্সি গায়ে সব রকম প্রতিযোগিতায় ৪১তম। আর্জেন্টিনার হয়েও ৫টি হ্যাটট্রিক রয়েছে মেসির। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে তার মোট গোল ৩২টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ