News Bangla 24 BD | সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

যথাযথ ধর্মীয় মর্যাদায় সিলেটে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। রোববার সিলেট মহানগরের আখালিয়া নতুন বাজার ব্রাক্ষণশাসন বৌদ্ধ বিহারে সিলেটস্থ বৌদ্ধ সমিতির উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বৌদ্ধবিহার।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা প্রভৃতি। এ ছাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গণে সমবেত শিশুরা নতুন পোশাক পরে বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে। ধর্মীয় আলোচনায় বক্তারা গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে সর্বজীবে দয়া তথা দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ প্রার্থনা করেন।
বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, সিদ্ধিলাভ আর মহাপরিনির্বাণ লাভ করেন এ দিন। বৈশাখের পূর্ণিমা তিথিতে এ পুণ্যোৎসবে বৌদ্ধধর্মের অনুসারীরা স্নান শেষে শুচিবস্ত্র পরিধান করে বিহারে বিহারে বুদ্ধের বন্দনায় রত থাকেন। অর্চনার পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
এদিকে, সিলেট বৌদ্ধ বিহারেও আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট শান্তি প্রীতির নগরী। এখানে সব ধর্মের মানুষের বসবাস রয়েছে। একে অপরের প্রতি রয়েছে সহানুভুতি, মায়া, মমতা, ভালবাসা নিয়েই গড়ে উঠেছে স্মৃতিময় নগরী সিলেট। ধর্মীয় অনুসূচনা মেনে চললে অনেক অপরাধ মুক্ত হতে পারে সমাজ। তাই প্রতি ধর্মের রীতি অনুযায়ী তাদের পরিবারের সন্তানদের সূশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান মেয়র।
আলোচনা সভায় সিলেট বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের এর সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সমিতির উপদেষ্টা রামেন্দ্র কুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ধর্মপাল বড়ুয়া। পূজনীয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, শ্রীমৎ সুজানানন্দ থের, শ্রীমৎ প্রজ্ঞাষ্যি ভিক্ষু, শ্রীমৎ শ্রদ্ধানন্দ ভিক্ষু। সভায় উদ্বোধনী ভাষন প্রদান করেন, সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা, সম্পাদকী প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক উৎপল বড়–য়া।
উল্লেখ্য সিলেট বৌদ্ধ বিহার নির্মাণের জন্য বিহারের প্রাক্তন সভাপতি ধর্মপাল বড়ুয়ার নামে দেওয়া ভূমির নামজারী/দলিলপত্র তিনি বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে হস্তান্তর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ