News Bangla 24 BD | পাকিস্তানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ১৬ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পাকিস্তানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৬ শ্রমিক নিহত হয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানান, শনিবার বেলুচিস্তানের কুয়েটা শহরের পূর্বে মারোয়ারে এ ঘটনায় আরো নয়জন আহত হন।

তারা জানান, নিহত শ্রমিকদের লাশ উদ্ধারে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে ভরপুর। তবে এর খনিগুলোতে শ্রমিকদের নিরাপত্তা খুবই কম।

কুয়েটায় সরকারি কর্মকর্তা জাবেদ শাহবানী সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘মিথেন গ্যাস বৃদ্ধি পেয়ে বিস্ফোরণ ঘটলে ওই খনির ছাদ ধসে পড়ে। এতে ১৬ জন নিহত হন। আহত হন নয়জন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘আমরা লাশগুলো উদ্ধারের চেষ্টা করছি। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার, কারণ লাশগুলো অনেক গভীরে চাপা পড়েছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের অধিকাংশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার একই গ্রাম থেকে এসেছিলেন।

এর আগে ২০১১ সালে বেলুচিস্তানের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ