News Bangla 24 BD | যে কারণে খেলা হচ্ছে না মোস্তাফিজের - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে প্রথম ছয় ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ। বল হাতে প্রায় প্রতি মাচেই ছিলেন দুর্দান্ত। টাইগার এই পেসার দুর্দান্ত পারফর্মেন্স করলেও তবে তার দল হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না। শঙ্কায় পরে দলটির কোয়ালিফাই রাউন্ডে খেলা নিয়ে। সমীকরণ এমন দাঁড়ায় বাকি ম্যাচগুলোর মধ্যে একটিতে হারলেই শেষ হয়ে যাবে পরের রাউন্ডের স্বপ্ন।

ঠিক ওই সময় দলের একাদশে পরিবর্তন আনে মুম্বাই। মোস্তাফিজ আর পোলার্ডকে বাদ দিয়ে একাদশে নেন ডুমিনি ও কাটিংকে। এতে বদলেও যায় মুম্বাইয়ের ভাগ্য। শেষ চার ম্যাচের তিনটিতে জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে দলটি। স্বপ্ন দেখছে কোয়ালিফাই রাউন্ড খেলার।

তবে পোলার্ডের ফর্ম না থাকায় তার পরিবর্তে ডুমিনিকে নেয়া নিয়ে কোন সমালোচনা হচ্ছে না। কিন্তু মোস্তাফিজ ধারাবাহিক থাকার পরও কেন একাদশে নেই, এ নিয়ে ভারতের সাবেক খেলোয়াড়রাও সমালোচনায় ব্যস্ত। আকশ চোপড়া তো মুম্বাইয়ের পরিকলনা খুব বেশি কাজে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছেন।

এতদিন সমালোচনা করলেও এবার মোস্তাফিজকে দলে না নেয়ার কারণ জানিয়েছেন জহির খান। কলকাতার বিপক্ষে জয়ের ম্যাচে মোস্তাফিজের না থাকা নিয়ে এই পেসার বলেন, ‘হার্দিক ব্যাট আর বলে দুর্দান্ত করছে। এখন সে চার ওভার করেই বল করছে। আর হার্দিক চার ওভার করে বল করতে পারায় দলে কাটিং কে নিয়ে ব্যাটিং শক্তি বাড়াতে পারছে মুম্বাই। মূলত এর কারণেই মোস্তাফিজের মতো বোলারকে ছাড়াই খেলতে পারছে দলটি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ