News Bangla 24 BD | মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল আজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে বিডিনিউজ টুয়েন্টি ফোর ও ঢাকা ট্রিবিউন। ফাইনালে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন আরিফ খান জয়, এমপি (উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) । মিডিয়া কাপ ফুটবলের দ্বিতীয় আসরে ৮ টি গ্রুপের মাঝে বিডি নিউজ ২৪ কৃষ্ণচুড়া গ্রুপ থেকে এবং ঢাকা ট্রিবিউন হাস্নাহেনা গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাথমিক পর্বে বিডি নিউজ ৪-০ গোলে নয়াদিগন্তকে হারানোর পর চ্যানেল আইয়ের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে এসএ টিভিকে পরাজিত করে সেমিফাইনালে ২-০ গোলে আরটিভিকে হারিয়ে ফাইনালে উঠে। এদিকে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন ২-০ গোলে ডেইলি স্টারকে এবং ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ১-০ গোলে কালেরকণ্ঠকে পরাজিত করে সেমিতে উঠে। সেমিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে চ্যানেল টুয়েন্টি ফোরকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে বিডিনিউজ টুয়েন্টি ফোর ও ঢাকা ট্রিবিউন। ফাইনালে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন আরিফ খান জয়, এমপি (উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) । মিডিয়া কাপ ফুটবলের দ্বিতীয় আসরে ৮ টি গ্রুপের মাঝে বিডি নিউজ ২৪ কৃষ্ণচুড়া গ্রুপ থেকে এবং ঢাকা ট্রিবিউন হাস্নাহেনা গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাথমিক পর্বে বিডি নিউজ ৪-০ গোলে নয়াদিগন্তকে হারানোর পর চ্যানেল আইয়ের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে এসএ টিভিকে পরাজিত করে সেমিফাইনালে ২-০ গোলে আরটিভিকে হারিয়ে ফাইনালে উঠে। এদিকে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন ২-০ গোলে ডেইলি স্টারকে এবং জাগো নিউজকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ১-০ গোলে কালেরকণ্ঠকে পরাজিত করে সেমিতে উঠে। সেমিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে চ্যানেল টুয়েন্টি ফোরকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ