News Bangla 24 BD | করাচিতে দাবদাহে ৬৫ জন নিহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে দাবদাহে তিন দিনে ৬৫ জন মারা গেছেন বলে জানিয়েছে একটি কল্যাণ সংস্থা। মৃত্যুর অধিকাংশ ঘটনা করাচির নিম্নবিত্ত এলাকাগুলোতে ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছেন ঈদি ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ঈদি, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এই দাতব্য সংস্থাটি পাকিস্তানের বন্দর নগরীটিতে অ্যাম্বুলেন্স সার্ভিসের পাশাপাশি অনেকগুলো মর্গ পরিচালনা করে।

ঈদি রয়টার্সকে বলেছেন, “গত তিন দিনে ৬৫ জন মারা গেছেন। মৃতদেহগুলো আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে রাখা আছে। তারা হিট-স্ট্রোকে মারা গেছেন বলে এলাকার চিকিৎসকরা জানিয়েছেন।” উচ্চ তাপমাত্রা বজায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার করাচির তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। রোজার মধ্যে নগরীর অধিকাংশ মানুষ রোজা থাকায় এবং দিনের বেলা পানি পান থেকে বিরত থাকায় বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে তাদের।

এসব বিষয়ে নিয়ে কথা বলার জন্য দেশটির সরকারের এক মুখপাত্রের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পেচুহো গরমে কেউ মারা যায়নি দাবি করেছেন বলে জানিয়েছে ডন সংবাদপত্র।

ডনে উদ্ধৃত বক্তব্যে পেচুহো বলেছেন, “মৃত্যু হিট-স্ট্রোকে না অন্য কোনো কারণে হয়েছে তা শুধু চিকিৎসক ও হাসপাতালগুলোই বলতে পারে। করাচিতে হিট-স্ট্রোকে লোকজন মারা যাচ্ছেন, এসব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আমি।”

তিনি এসব বললেও করাচিতে হিট-স্ট্রোকে মৃত্যুর বিভিন্ন প্রতিবেদন আসায় শঙ্কা বেড়েই চলছে। অনেকেই ২০১৫ সালের ঘটনার পুনারাবৃত্তির আশঙ্কা করছেন; ওই বছরের গ্রীষ্মকালে তীব্র গরমে করাচিতে অন্তত ১৩০০ লোকের মৃত্যু হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ