News Bangla 24 BD | দিবালাকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দিবালাকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার


রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণার দিকে সবাই তাকিয়ে ছিল। হোর্হে সাম্পাওলি কাদের দলে রাখেন আর কাকে বাদ দেন তা নিয়েও বেশ গুঞ্জন চলেছে। ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দিকে আর্জেন্টিনা কোচ দলে নেন কিনা। পাওলো দিবালা ডাক পাবেন কিনা এসব ছিল আলোচনার বিষয়।

হোর্হে সাম্পাওলি অবশেষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। তাতে দলে জায়গা পেয়েছেন জুভেন্টাসের অন্যতম সেরা তারকা পাওলো দিবালা। কিন্তু ইন্টার মিলানের হয়ে চলতি মৌসুমে ২৯ গোল করা ইকার্ডি আর্জেন্টিনার দলে সুযোগ পাননি।

এছাড়া আর্জেন্টিনা দলে হিগুয়েইন, আগুয়েরোর ডাক পাওয়া নিশ্চিত ছিল। দু’জনকেই দলে রেখেছেন কোচ। ইকার্ডিকে বাদ দিয়েও মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা শক্ত দলই ঘোষণা করেছে। তবে ডিফেন্সে তারকা বলেতে রোজো, মারকেদো, ওটামেন্ডিরা। তাদেরকে বেশ চাপ সামলাতে হবে। এবারের বিশ্বকাপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসিরা।

আর্জেন্টিনার ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: সার্জিও রোমারিও (ম্যানইউ), উইলি ক্যাবায়েরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেটো)।

ডিফেন্ডার: গ্যাবিয়েল মারেকাদো (সেভিয়া), ক্রিশ্চিয়ান আনসালদি (তুরিন), নিকোলাস ওটামেন্ডি (ম্যানসিটি), ফেডেরিক ফ্যাজিও (রোমা), মার্কো রোজো (ম্যানইউ), নিকোলাস ত্যাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুইনো (স্পোটিং লিসবন)।

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেরিবি চীন ফরচুন), এডওয়ার্ড সালভিও (বেনফিকা), লুকাস বিগলিয়া (এসি মিলান), জিওভানি লো সেলসো (পিএসজি), এভার বানেগা (সেভিয়া), ম্যানুয়েল ল্যানজিনি (ওয়েস্ট হ্যাম), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্ডিপিনডেন্ট), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবাবা (জুভেন্টাস), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানসিটি)।

সূত্র: মিরর

এ বিভাগের অন্যান্য সংবাদ