News Bangla 24 BD | কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক বাতিল - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, উত্তর কোরিয়া সম্প্রতি এক বিবৃতিতে ‘ক্ষুব্ধ ও প্রকাশ্য শত্রুতা’মূলক মনোভাব প্রকাশ করেছে। এর প্রতিক্রিয়া হিসেবেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
কিমকে এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে বৈঠকের জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক এক বিবৃতি ছিল ক্ষোভে ভরা এবং প্রকাশ্য শত্রুতামূলক। তাই আমি মনে করি পূর্ব নির্ধারিত বৈঠকটির জন্য এখন যথাযথ সময় নয়।’
‘আপনি আপনার পামাণবিক সক্ষমতার কথা বলেছেন। কিন্তু আমাদের কাছে এর চেয়েও ভয়াবহ ও শক্তিশালী অস্ত্র রয়েছে। কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এগুলো কখনও ব্যবহৃত না হয়’-যোগ করেন ট্রাম্প।
এদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। ‘উত্তর কোরিয়াকে লিবিয়ার ভাগ্য বরণ করতে হবে’- পেন্সের এমন বক্তব্যের জবাবে তাকে স্টুপিড বলেও সম্বোদন করেন ওই মুখপাত্র।
এ বিভাগের অন্যান্য সংবাদ