News Bangla 24 BD | প্রেসিডেন্টের ছবির খোঁজে টয়লেটে টয়লেটে পুলিশের তল্লাশি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

প্রেসিডেন্টের ছবির খোঁজে টয়লেটে টয়লেটে পুলিশের তল্লাশি


পত্রিকায় আসা তুর্কিমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামমেদভের ছবি বিভিন্ন টয়লেটে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগ ওঠার পরে ঘটনার সত্যতা উদঘাটনে সারা দেশের পাবলিক ও বাসাবাড়ির টয়লেটগুলোতে তল্লাশি শুরু করেছে দেশটির পুলিশ।

এই প্রেসিডেন্টই এ বছরের শুরুর দিকে তুর্কিমেনিস্তানে কালো রঙের গাড়ি নিষিদ্ধ করেন কারণ তিনি সাদা পছন্দ করেন।

প্রেসিডেন্টের ছবি সংবলিত পত্রিকার পৃষ্ঠা টয়লেট পেপার হিসাবে ব্যবহৃত হচ্ছে- এমন খবর রটার পর দেশটির পুলিশ বাহিনীকে এর প্রমাণ খোঁজার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে হুঁশিয়ারি দেয়া হয়, এর ফল হবে না।

মস্কোভিত্তিক সংবাদমাধ্যম ফেরগানার তথ্য অনুযায়ী, এসব ঘটনার শুরু গতবছরের শেষদিকে। প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামমেদভের ছবি নষ্ট করার অভিযোগে ওই সময় দেশটির উত্তরাঞ্চলের শহর দাশোগুজে কয়েক শিশুকে আটক করা হয়।

তখন একটি স্কুলে কয়েক শিশু প্রেসিডেন্টের ছবি পদদলিত করে। এ ছাড়া আরেক ঘটনায় প্রেসিডেন্টের ছবিতে গোঁফ এবং দাড়ি আঁকিয়ে দেয়া হয় বলে অভিযোগ ওঠে।

এরপর ওই ঘটনার তদন্ত শুরু হলে প্রেসিডেন্টের ছবিওয়ালা পত্রিকার পৃষ্ঠা টয়লেট পেপার হিসেবে ব্যবহৃত হওয়ার বিষয়টি সামনে আসে।

এ বিষয়টি সামনে আসার পর একটি স্কুলের পরিচালক ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে নভোস্তি তুর্কেমেনিস্তানার প্রতিবেদনে ভিন্ন কথা বলা হয়েছে। পত্রিকাটি বলছে, তুর্কিমেনিস্তানে চলমান অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশটির অনেকে এখন টয়লেট পেপারের কাজ পত্রিকা দিয়ে চালিয়ে নিচ্ছেন। আর যেহেতু জাতীয় পত্রিকাগুলোর বেশিরভাগটা জুড়েই গুরবাঙ্গুলি বেরদিমুখামমেদভের ছবি থাকে তাই তার ছবি এড়িয়ে টয়লেট পেপার হিসেবে পত্রিকার ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

সূত্র : মাইজয়অনলাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ