কালীগঞ্জ পৌর এলাকার মাদক সম্রাজ্ঞি লাভলী বেগমের যাবজ্জীবন কারাদন্ড
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহে লাভলী বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ গোলাম আযম এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি লাভলী বেগম কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের বদরুল ইসলামের কন্যা। আদালত সুত্রে জানা গেছে, ২০১৩ সালৈর ১৮ এপ্রিল কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ পুলিশ লাভলী বেগমকে গ্রেফতার করে। ওই দিনই তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়। এরপর তদন্ত শেষে পুলিশ লাভলী বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র প্রদান করে। সাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত রোববার তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 