News Bangla 24 BD | রোজা রাখছেন ভারতের হিন্দু কয়েদিরাও - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পবিত্র রমজান মাসে সারা বিশ্বের মুসলমানরা রোজা পালন করছেন। রমজানে মুসলমানরাই রোজা রাখেন। কিন্তু এবার রমজানে ব্যতিক্রম ঘটনাও দেখা গেল। ভারতের তিহার কারাগারে মুসলিম কয়েদিদের সাথে রোজা রাখছেন ৫৯ জন হিন্দু। দেশের সবচেয়ে জনবহুল ওই কারাগারে ২ হাজার ২৯৯ জন মুসলিম কয়েদিকে অনুসরণ করে রোজা রাখছেন তাদের সাথে থাকা হিন্দু কয়েদিরা। তবে ওই হিন্দুরা ভিন্ন কারণ অবলম্বণ করেই রোজা রাখার কথা জানিয়েছেন।

যেমন ৪৫ বছর বয়সী এক নারী কয়েদি কারা কর্মকর্তাকে জানান, তিনি তার ছেলের মঙ্গল কামনায় রোজা রাখছেন। অপহরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। অন্য এক কয়েদি কারা কর্মকর্তাকে জানান, খুব শিগগিরই যেন মুুক্তি পান, সেই আশায় তিনিও রোজা রাখছেন।

কয়েকমাস আগে কারাগারে এসেছেন ২১ বছর বয়সী একজন। অন্যদের মতো তিনিও রোজা রাখছেন। কারণ হিসেবে তিনি বলেন, তার সঙ্গে থাকা মুসলিম কয়েদিরা রোজা রাখছেন। এজন্য তাদের দেখাদেখি তিনিও রোজা রাখা শুরু করেছেন।

তিহার কারাগারে ৯৭ জন নারী কয়েদি রোজা রাখছেন। সারাদেশের সব কারাগারের মধ্যে কেন্দ্রীয় কারাগারে ১৫ হাজার বন্দী রয়েছে। ভারতে বেশ কিছুদিন খুব গরম পড়ছে। রোববার দিল্লিতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কারা কর্মকর্তারা জানান, রোজা পালনকারীদের জন্য কারাগারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূর্যাস্তের সাথে সাথে রোজাদারদের সাথে ইফতার করার জন্য প্রত্যেক কারা পরিদর্শককে ইফতারে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কারা মহাপরিচালক অজয় কেশপ বলেন, রমজানের শুরুতে আন্তঃজেল সমন্বয়কারীদের নিয়ে একটি বৈঠক হয়েছে। প্রতিটি কারাগারে একটি বোর্ড টাঙিয়ে দিতে বলা হয়েছে যাতে করে রোজাদাররা সূর্যাস্তের সময়সূচি জানতে পারেন। এছাড়া রোজাদার কয়েদিদের ইফতারে খেজুর ও রুহ আফজা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তারা যাতে সময়মতো নামাজ পড়তে পারেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। এজন্য আলাদা জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। রোজাদাররা যাতে কারাগারে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন সেই ব্যবস্থাও গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

কেশপ বলেন, ইফতারের সময় জানানোর জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। কারণ, কয়েদির ঘড়ি ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

হিন্দু কয়েদিদের রোজা রাখার বিষয়ে মন্তব্য করেছেন একজন কারা কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, কারাগারে একটি বিষয় হলো, এখানে যথেষ্ট সময় পাওয়া যায়। এ সময়টা তারা নিজেদের মতো করে কাটায়। অনেকে সময় কাটাতে গিয়ে বিরক্তও হয়।

তবে কয়েদিদের অনেকেই আছেন, যারা তাদের সময়টা অন্যভাবে কাটান। অনেকে এ সময় ধর্মীয় কাজে ব্যয় করেন। তবে কারাগারে আমরা দেখেছি, সহকর্মীদের সংস্পর্শে থাকার সুবাদে অনেকে তাদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করে ফেলেন। অথবা যতটুকু বিশ্বাস ছিল তাও হারিয়ে ফেলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ বিভাগের অন্যান্য সংবাদ