News Bangla 24 BD | ঝিনাইদহে ডায়েরিয়ার প্রকোপে হিমশিমে নার্স ও চিকিৎসকরা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ডায়েরিয়ার প্রকোপে হিমশিমে নার্স ও চিকিৎসকরা


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে আবারো ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ১’শ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে গত ৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় সাড়ে ৩’শ রোগী। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ অবস্থায় বিশুদ্ধ পানি পান ও রমজানে নিয়ম মেনে খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলী বলেন, ‘সবসময় ঢাকা ও খুলনার সঙ্গে যোগাযোগ রাখছি। শিশুসদনের সঙ্গে যোগাযোগ আছে। ডিজি সাহেবের সঙ্গে যোগাযোগ রাখছি। যে এলাকায় প্রকোপটা হয়েছে, সেখানেও আমরা ব্যবস্থা নিয়েছি। মাইকিং করার ব্যবস্থা নিয়েছি, সিভিল সার্জনের অফিস থেকেও ওখানে লোক পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগিদের পাশে দাড়িয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তিনি। ব্যক্তিগত ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের খাবার স্যালাইন সরবরাহ করেন তিনি। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় পৌরসভার পক্ষ থেকে মাইকিং করাচ্ছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ