‘চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ফিলিপাইন’
দক্ষিণ চীন সাগরের প্রাকৃতিক সম্পদ নিয়ে ফিলিপাইনের ‘রেড লাইন’ অতিক্রম করলে চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ম্যানিলা। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী অ্যালান পিটার কাইটানো এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে নিজের অধিকার রক্ষা করতে প্রস্তুত রয়েছে তার দেশ।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বরাত দিয়ে কাইটানো বলেন, ‘কেউ পশ্চিম ফিলিপাইন সাগরের প্রাকৃতিক সম্পদ হরণের চেষ্টা করলে তিনি যুদ্ধের নির্দেশ দেবেন।’
২০১৬ সালের একটি আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিংয়ের কোনো ঐতিহাসিক মালিকানা নেই।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রেড লাইনের কথা উল্লেখ করে বলেন, বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জে চীন কোনো নির্মাণ কাজ চালাতে বা সেখানে মোতায়েন ম্যানিলার একটি যুদ্ধজাহাজ সরিয়ে দেয়ার প্রচেষ্টা চালাতে পারবে না।
তিনি আরো বলেন, ‘আমাদের আরেকটি রেড লাইন হচ্ছে সেখানকার প্রাকৃতিক সম্পদ কেউ নিজের মনে করে নিতে পারবে না। সেইসঙ্গে স্পার্টলি’র থিটু দ্বীপে আমাদের সৈন্যরা যখন কোনো চালান নিয়ে যাবে বা সেখানকার রানওয়ে মেরামত করবে তখন তাদের উত্ত্যক্ত করা যাবে না।’ স্পার্টলি দ্বীপপুঞ্জে ফিলিপাইনের প্রশাসনিক ভূভাগের সবচেয়ে বড় দ্বীপের নাম থিটু।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের বরাত দিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের যে হুমকি দিলেন তা দুতার্তের এর আগে ঘোষিত নীতির পরিপন্থি। দুই বছর আগে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন বিরোধী নেতা হিসেবে পরিচিত প্রেসিডেন্ট দুতার্তে চীনের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলার মনোভাব ব্যক্ত করেছিলেন। পার্সট্যুডে।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 