News Bangla 24 BD | নারায়ণগঞ্জে শিশু গণধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের ফাঁসি - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জে ১০ বছরের শিশু খাদিজা আক্তারকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চারজনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন আদালত। ধর্ষণ ও হত্যা ঘটনার পনের বছর পর এ রায় প্রদান করলেন আদালত। সোমবার দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে খাদিজা আক্তার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, সুজন, আলামিন, আবুল কালাম, শাহাদাত। তবে এ রায় ঘোষণাকালে চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রকিবউদ্দিন জানান, আসামিদের অনুপস্থিতিতে ৪ জনকে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় ১৫ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নিহতের ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে উল্লেখ করা হয়েছিলো। ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটায় আসামিরা। খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষা খেতে ধর্ষণের পর তাঁকে হত্যা করে ফেলে যায়। পরদিন সকালে খাদিজার লাশ খুঁজে পায় স্বজনেরা।
এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিগত ১৫ বছরেও তাঁদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে খাদিজার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ