News Bangla 24 BD | সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের


জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জর্দান সমর্থিত অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য শুক্রবার সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালেই সিরিয়াকে অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে চাপ দেয়ার জন্য মিত্র দেশ রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও সাথে গুতেরেসের বৈঠকের কথা রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিদ্রোহী দখলকৃত এলাকাকে পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে চাইছে।
ব্রিটেন ভিত্তিক মানবিধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিগত তিন দিন ধরে দারার পূর্বাঞ্চলে ব্যাপক বোমা ও গোলা বর্ষণ করা হচ্ছে। এতে করে হাজার হাজার বেসামরিক লোক প্রাণভয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।
গুতেসের জানান, সিরীয় সরকারি বাহিনীর অতি সাম্পতিক আগ্রাসনের ঘটনায় তিনি সেখানকার বেসামরিক লোকদের জন্য ‘গভীরভাবে উদ্বিগ্ন’।তিনি আরো জানান, এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘বড় ধরনের হুমকি’।
তিনি ‘অবিলম্বে এই সামরিক অভিযান বন্ধের আহ্বান’ জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব অস্ত্রবিরতি চুক্তি ‘অগ্রাধিকার ভিত্তিতে’ মেনে চলার আহ্বান জানান।
গত বছর জর্দান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জর্দান ও ইসরাইল সীমান্তবর্তী অঞ্চলটিতে এই অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়। দারা, কুনেইত্রা ও স¦য়েদা চুক্তিভূক্ত অঞ্চল।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলা, গোলাবর্ষণ ও ব্যারেল বোমার কারণে ওই এলাকার ১০ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ