News Bangla 24 BD | দেশে ১৩ কোটি ৩৭ লাখ বৈধ সিম চালু: তারানা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক : ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬টি মোবাইল কোম্পানির ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি সিম বৈধভাবে চালু রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেডের ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি, রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি বৈধভাবে চালুকৃত সিম রয়েছে।

তিনি বলেন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৯ হাজার ৬৬০টি, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৪১ লাখ ৪২ হাজার ৪১০টি বৈধ সিম রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ