‘খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে’
ঢাকার আদালতে দায়েরকৃত মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ সোমবার এ আদেশ দেয়।
১৫ আগস্টের জন্মদিন পালন ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা তামিলের নামে জামিন আবেদন ঝুলিয়ে রাখে।
পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্ট জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 