News Bangla 24 BD | দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নাইজেরিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো আর্জেন্টিনার। খেলার শুরুতে মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বিপত্তি বাঁধে। পেনাল্টি থেকে নাইজেরিয়া সমতা ফেরানোর পর ম্যাচটি যেন পেন্ডুলামের মতো ঝুলছিল। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ে যে আর্জেন্টিনার সমর্থকরা রুদ্ধশ্বাস নিয়ে পার করে। শেষ পর্যন্ত মার্কো রোহো চার মিনিট বাকি থাকতে সেই রুদ্ধশ্বাস অবস্থার ইতি টেনে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন। সেই গোলেই মঙ্গলবার রাতে ২-১ গোলে জয় পেয়েছেন আর্জেন্টিনা। এর ফলে ডি গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে গেলেন মেসিরা। আর বিদায় নিতে হলো নাইজেরিয়াকে।
বাছাইপর্ব থেকে যেভাবে অনিশ্চয়তার মধ্যে শেষ বেলায় চূড়ান্তপর্বে এসেছিল আর্জেন্টিনা, ঠিক সেভাবেই গ্রুপপর্ব থেকে নকআউটে গেল দলটি। বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ডের সঙ্গে ড্র করে রাশিয়া বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল মেসিদের। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে চরম অনিশ্চয়তায় পড়ে যায় দলটি। তাই নাইজেরিয়ার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত সব শঙ্কার অবসান ঘটিয়ে নাইজেরিয়াকে হারিয়েই নকআউটপর্বে গেল দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ