News Bangla 24 BD | পাকিস্তানে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার নওয়াজ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পাকিস্তানে ফিরে বিমান থেকেই গ্রেফতার হয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। শুক্রবার রাতে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণের পরপরই তাদের গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবেলিটি ব্যুরো। বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে নওয়াজ ও তার মেয়েকে বহনকারী ফ্লাইটটি লাহোরে অবতরণ করে।
এর আগে নওয়াজকে বহনকারী বিমানটি লন্ডন থেকে যাত্রা শুরুর পর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় আবুধাবিতে যাত্রা বিরতি করে। সেখানে সাংবাদিকদের নওয়াজ বলেন, গ্রেফতারের ভয়ে তিনি ভীত নন। যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন তিনি। সেখান থেকে পরে ফ্লাইটটি লাহোরে আসে। গণমাধ্যমের খবর অনুযায়ী ফ্লাইটটি লাহোরে অবতরণের সঙ্গে সঙ্গেই ডজনখানেক নিরাপত্তা কর্মকর্তা বিমানে ওঠে অন্য যাত্রীদের নেমে যেতে বলে।
অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর নওয়াজ ও তার মেয়ের পাসপোর্ট জব্দ করে তিন সদস্যের ফেডারেল ইনভেস্টিগেশন টিম। এরপর তাদের বোর্ডের পরিকল্পনা অনুযায়ী তাদের ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে দুজনকে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি কোর্ট নওয়াজ শরীফকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়। এরপর থেকেই স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত নওয়াজ শরীফ দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে আগামী ২৫ জুলাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমর্থকদের উজ্জীবিত করতেই গ্রেফতারের ঝুঁকি মাথায় নিয়েই দেশে ফিরেছেন দেশটির তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।
তবে দেশটির নিরাপত্তা বাহিনী আগেই ঘোষণা দিয়েছিল নওয়াজ ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আজ নওয়াজের সমর্থকদের অবস্থান ঠেকাতে হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত দেশে ফেরার পর তাকে গ্রেফতারও করা হলো।
এদিকে নওয়াজকে স্বাগত জানাতে লাহোরের বিভিন্ন পয়েন্টে নওয়াজের বিপুল সংখ্যক সমর্থক অবস্থান নেয়। তবে কড়া নিরাপত্তার কারণে তারা বিমানবন্দর এলাকায় ঘেষতে পারেননি। এ অবস্থায় লাহোর গেটে অবস্থান নিয়ে তারা নওয়াজকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ