বিশ্ববাসী আমাদের একসঙ্গে দেখতে চায়: ট্রাম্প
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন-ট্রাম্প বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ববাসী আমাদের একসঙ্গে দেখতে চায়। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। দীর্ঘ দিন মার্কিন-রুশ সুসম্পর্ক বজায় রাখার জন্য ধন্যবাদ।
সোমবার হেলসিংকিতে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে ট্রাম্প এক টুইট বার্তায় এসব কথা বলেন।
দ্বি-পক্ষীয় এ বৈঠকে পুতিন ও ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনের চলমান বিভিন্ন ইস্যু, কোরীয় উপদ্বীপের সংকট, পরমাণু ইস্যু ও সিরিয়া ইস্যু নিয়ে কথা বলেন। বৈঠকে দু’পক্ষই নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরির উপর গুরুত্বারোপ করেন।
ফিনল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। দুই নেতা প্রায় ২ ঘন্টা একান্তে বৈঠক করেন। এরপর তারা দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন। নিজ নিজ দেশে ক্ষমতায় আসার পর ট্রাম্প-পুতিনের এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
এ বিভাগের অন্যান্য সংবাদ

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 